পুলিশের অভিযোগ,প্রশাসনকে না জানিয়েই ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হন অল্লু (Allu Arjun)। ফলে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা যায়নি। আর সেখানেই নিজের পুত্রকে নিয়ে যান ওই মহিলা। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আহত হয় অল্লু-ভক্ত বালকটিও । এই ঘটনায় অল্লু অর্জুন-সহ হল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর বিরুদ্ধে আদালতে গিয়ে গ্রেফতারি এড়াতে চান অল্লু। মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ‘পুষ্পা’। কিন্তু শেষ রক্ষা হল না। হায়দরাবাদেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে।
Friday, 13 December 2024
হায়দরাবাদে ধৃত ‘পুষ্পা‘! অল্লুর গ্রেফতারিতে তোলপাড় সিনে মহল
বলেছিলেন, “ঝুকে গা নেহি…!” কিন্তু আইনের সামনে ঝুঁকতেই হল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun)। ৪ তারিখ হায়দরাবাদে ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবির প্রিমিয়ারে হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় অল্লু অর্জুনের নামে এফআইআর দায়ের করা হয়। আদালতের দ্বারস্থ হয়ে মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন ‘পুষ্পা’। কিন্তু মৃতার পরিবার তা নিতে অস্বীকার করে। শুক্রবার, এর জেরে হায়দরাবাদেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে।
Sunday, 8 December 2024
Nandigram: নন্দীগ্রামে নির্বাচনে জয় বিজেপির , তারপরই বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে 'খুন'
নন্দীগ্রাম : তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন। যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাঙ্ক বলা চলে। জেলা জুড়ে এই নির্বাচনে তৃণমূলের ব্যাপক জয়। আর নন্দীগ্রামে বিজেপির জয় জয়কার। আর নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরেই তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়িতে ঢুকে খুনের অভিযোগ।
তৃণমূল কর্মীর পেটে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের তির বিজেপির দিকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্রীকান্ত মণ্ডল। তিনি নন্দীগ্রাম ১ব্লকের ৭ নম্বর জলপাই গ্রামের বাসিন্দা।
জানা যাচ্ছে, নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৭ নম্বর জলপাই গ্রামে রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীদের দ্বারা এই হামলায় আহত হন শ্রীকান্ত মণ্ডল এবং শ্রীমন্ত দুই ভাই। তাঁরা দুজনেই তৃণমূলকর্মী।
রবিবার রাতে বাড়িতে ঢুকে মারধরও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় । শ্রীমন্তের চিকিৎসা চলছে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ভোরে মৃত্যু হয় শ্রীকান্তের। যদিও বিজেপি এই ঘটনার সাথে যুক্ত নয় বলেই সাফ জানিয়েছে স্থানীয় নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই ঘটনায় বিজেপি কোনওভাবেই জড়িত নয়। এটা তৃণমূলেরই অভ্যন্তরীণ সমীকরণের ফল।
Subscribe to:
Comments (Atom)
শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
নন্দীগ্রাম : তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন। যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাঙ্ক বলা চলে। জেলা জুড়ে এই নির্...