Wednesday, 3 May 2023

নবজোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা ব্যানার্জি, আজই মালদহ সফরে তৃণমূল সুপ্রিমো

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে বিশেষ জোর রাজ্যের শাসক দলের।

নবজোয়ার কর্মসূচিতে ইতিমধ্যেই ছয় জেলায় প্রায় ৩২টি সভা করেছেন অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার মালদহের সভা দিয়ে তাঁর উত্তরবঙ্গ সফর শেষ হবে। এবার শেষ সভায় থাকছে দ্বিগুণ চমক। আগামিকাল নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
আজই দুইদিনের জন্য মালদহ সফরে যাচ্ছেন মমতা। বৃহস্পতিবার ইংরেজবাজারের সভায় একই মঞ্চে উপস্থিত থাকবেন মমতা ও অভিষেক। ফলে নবজোয়ার কর্মসূচি আরও জোরদার হবে বলেই মনে করছেন দলের কর্মীরা। 

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ সভা শুরু হবে ইংরেজ বাজারে। অভিষেকের পাশাপাশি সেখানে বক্তব্য রাখবেন মমতাও। গত কয়েক দিনে মালদহের একটি স্কুলে বন্দুকবাজের আচমকা ঢুকে পড়া এবং কালিয়াচকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে বারবার উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পর একসঙ্গে উপস্থিত থাকবেন মমতা ও অভিষেক। তা ভীষণ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...