Saturday, 13 May 2023

ইস্টবেঙ্গল আজীবন সদস্যপদ দিল সলমনকে, প্রিয় জার্সি পেয়ে উচ্ছ্বসিত ভাইজান

  ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ক্লাব মাঠে মেগা মিউজিক্যাল ডান্স শোয়ে সুপারস্টার সলমন খানকে (Salman Khan) সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দিয়েছে মেগা তারকাকে। লাল হলুদ উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।
এমনকী সলমনের প্রিয় ২৭ নম্বর জার্সিও দেওয়া হয়েছে জাঁকজমক অনুষ্ঠানে।সুপারস্টার সলমন খানের নেতৃত্বে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগড়ে, কামাল খান সহ আরও অনেকে এই অনুষ্ঠানে পারফর্ম করেন। সলমন পারফর্ম করছেন ইস্টবেঙ্গল মাঠে।লাল হলুদ উত্তরীয়, বিশেষ ভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সলমনের পছন্দের জার্সি দেওয়া হয়েছে। বক্তব্যে ভাইজান বারবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অনুষ্ঠান মাতিয়ে দিয়েছেন সোনাক্ষী সিনহা।ক্লাবের সহ সচিব রূপক সাহা, কার্যকরি সমিতির সদস্য দেবব্রত সরকার, ডাঃ শান্তি রঞ্জন দাশগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী সহ আরও বহু কর্তা হাজির ছিলেন। 

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...