Saturday, 29 April 2023

নিমতৌড়িতে মাদকদ্রব্য সহ দুইজনকে গ্রেফতার করলো তমলুক থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার নিমতৌড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই। ধৃতদের কাছ থেকে উদ্ধার ২৭৮ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা। ধৃতদের নাম গৌতম মিশ্র, শেখ সাফিজুল (অলিয়াস ন্যাড়া)। পুলিশের কাছে গোপন খবর আসে দুই সন্দেহ ভাজন ব্যক্তি নিমতৌড়ি তে ১১৬ নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘোরাফেরা করছে।

এরপর পুলিশের একটি টিম ধৃতদের আটক করে তল্লাশি চালানোর সময় ধৃতদের থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কথা থেকে এই ব্রাউন সুগার কেনা হয়েছে ও এর কারা এর সাথে জড়িত সেই বিষয়ে তদন্ত চালাবে। লাগাতার ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...