জানা গেছে, বুধবার দুপুর দুটো নাগাদ নন্দীগ্রামের ভেটুরিয়ার ঠাকুর চক এলাকায় বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রেকারের। দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রেকারের চালক থেকে যাত্রী সকলেই। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সৌম্যদীপ জানা নামে এক বছর ১৭ কিশোরের মৃত্যু হয়। জানা গেছে, সৌম্যদীপের বাড়ি নন্দীগ্রামের এক নম্বর ব্লকের শ্রীগৌরী এলাকায়।ট্রেকারের চালক সঞ্জয় বাগকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া পথেই মৃত্যু হয় তাঁর। সঞ্জয়ের বাড়ি চন্ডিপুর ব্লকের এড়াসাল এলাকায়।রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা করা হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এই আর্থিক সাহায্যের কথা জানান।
Wednesday, 10 May 2023
নন্দীগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আর্থিক সাহায্যের ঘোষণা করল সরকার
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে পথ দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন দু'জন (Two people died in a road accident in Nandigram)। বাস ও ট্রেকারে মুখোমুখি সংঘর্ষ থেকেই দুর্ঘটনা ঘটে। রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারদের আড়াই লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
নন্দীগ্রাম : তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন। যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাঙ্ক বলা চলে। জেলা জুড়ে এই নির্...
No comments:
Post a Comment