ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুরের (East Medinipur incident) মহিষাদলে।পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম সোনম খাতুন (২৩)। নিজের ঘরেই সোনম ও তাঁর সাত মাসের মেয়ে সালোনিকে মৃত অবস্থায় দেখা যায়। সোনমের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী শেখ সলমনকে গ্রেফতার করেছে পুলিশ। সোনমের বাবা রোশন আলির অভিযোগ, দু'বছর আগে মেয়ের বিয়ে দিয়েছিলেন। জামাই কাজের সূত্রে বাইরে থাকতেন, তাই বাপের বাড়িতেই থাকত মেয়ে। কিছুদিন আগে জামাই ফিরে এলে সোনমও শ্বশুরবাড়িতে ফিরে যায়। এর পরেই নাকি স্বামী-স্ত্রীর অশান্তি শুরু হয়। বৌদির সঙ্গে পরকীয়া রয়েছে এমন দাবি করেছিলেন সোনম। সে নিয়েই ঝামেলা শুরু হয়ে যায়।মেয়েবেলা ছাড়লাম, আজকের দিনে এই বধূ নির্যাতনের চরিত্রটা করতে পারছি না: রূপা গঙ্গোপাধ্যায়সোনমের পরিবার জানাচ্ছে, বৃহস্পতিবার বিকেল থেকে মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। কিন্তু কেউ ফোন ধরেনি। পরে রাতের দিকে মেয়ের এক প্রতিবেশী ফোন করে জানায় যে তাঁর মেয়ে ও নাতনিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়েই সকলে ছুটে যান। খবর দেন পুলিশে। দেখা যায় ঘরের বিছানায় দু'জনের নিথর দেহ পড়ে রয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Saturday, 6 May 2023
বৌদির সঙ্গে পরকীয়া, জেনে ফেলায় স্ত্রীকে গলা টিপে খুন, ছাড়ল না সদ্যোজাত মেয়েকেও
বৌদির সঙ্গে পরকীয়া চলছিল দীর্ঘদিন ধরেই, সেটা জেনে ফেলায় মেয়েকে নৃশংস ভাবে খুন করেছে তাঁর স্বামী। পুলিশকে এমনটাই জানিয়েছেন মৃতার বাবা-মা ও পরিবারের লোকজন। এমনকি নিজের সাত মাসের শিশুকন্য়াকেও ছাড়েনি অভিযুক্ত। দুধের শিশুটিকেও মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
Subscribe to:
Post Comments (Atom)
শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
বঙ্গপোসাগরে (Bay of Bengal) বুকে যে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের(Cyclone) জন্ম হতে চলেছে সেটা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন। এমনকি সেই ঝড়ের নাম...
No comments:
Post a Comment