Friday, 5 May 2023

শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু! প্রতিবাদে আজ নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ।

 পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। বাড়ি ভৈরবপুরে। জানা গিয়েছে, ওই ব্যক্তি চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হচ্ছিলেন।
অভিযোগ, সেই সময়েই শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। গাড়িটি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে চলে যায়। এই ঘটনার পরেই দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী।

আজ নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথ অবরোধ করে।
রেয়েপাড়া বড়পুল বাস স্টপেজে টায়ার জ্বালিয়ে নন্দীগ্রাম ব্লক ২ যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ ও পথ অবরোধ করে। শুভেন্দু অধিকারী কে গ্রেফতারের দাবি জানায়।
উপস্থিত ছিলেন যুব সভাপতি ও যুব সহ সভাপতি শেখ গোলাম মইমুরউদ্দীন।
এছাড়া নন্দীগ্রাম ব্লক ১ তৃণমূল কংগ্রেস এর কালিচরণপুর অঞ্চল #tmc যুব সহ সভাপতির নেতৃত্ব তাজমুল খান গড়চক্রবেড়িয়া ব্রিজের উপর
টায়ার জ্বালিয়ে পথ  অবরোধ করে।
বিরোধী দলনেতার শাস্তির দাবি করে।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...