খড়্গপুরে দিলীপের বাংলো ঘেরাও করলেন কুড়মিরা।বাংলোর মেন গেট লাথি মেরে খুলে ফেলে। বাংলোর সামনে বাগানে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। নষ্ট করে ফুলের টব। গাছ উপড়ে দেয়। তাঁদের দাবি দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এই বিক্ষোভে সামিল ছিলেন কুড়মি সমাজের শীর্ষ নেতা অজিত মাহাত।বিক্ষোভের সময় অজিতবাবু সাংবাদিকদের বলেন, 'দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তিনি আরএসএসের ক্যাম্পে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কুড়মি সমাজের প্রতি এ ধরনের মন্তব্য তিনি কীভাবে করতে পারলেন? দিলীপবাবুকে ক্ষমা চাইতেই হবে।'ঘটনার সূত্রপাত ঘটে বামালে কুড়মি আন্দোলন চলার সময়। আন্দোলনকারীদের জন্য চাল, ডাল পাঠিয়ে ছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে তিনি কুড়মিদের হাল হকিকত জানতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে ঘেরাও করা হয়। এরপরেই কাপড় খুলে দেওয়ার বেফাঁস মন্তব্য করেন দিলীপবাবু।এদিকে বৃহস্পতিবারই কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাত কলকাতায় নবান্নে যান। বিকেলে চারটের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
Wednesday, 17 May 2023
দিলীপ ঘোষের বাগান তছনছ! বাংলোয় ঢুকে ভাঙচুর কুড়মিদের
পশ্চিম মেদিনীপুর: বেশ কয়েকদিন ধরেই বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপর অসন্তুষ্ট রয়েছে কুড়মি সমাজ (Kurmi Protest)। 'কুড়মিদের কাপড় খুলে' দেওয়া নিয়ে তাঁর বেফাঁস মন্তব্য ঘিরেই কুড়মিদের মধ্যে আরও বেশি ক্ষোভ জমা হয়েছিল। সেই ক্ষোভের প্রকাশ পাওয়া গেল বুধবার।
Subscribe to:
Post Comments (Atom)
শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
বঙ্গপোসাগরে (Bay of Bengal) বুকে যে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের(Cyclone) জন্ম হতে চলেছে সেটা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন। এমনকি সেই ঝড়ের নাম...
No comments:
Post a Comment