Monday, 1 May 2023

তৃণমূল নেতা সৌম্যকে বিয়ে করলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কেমন সাজলেন অভিনেত্রী?

বিয়ে করলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সোমবার দীর্ঘ দিনের প্রেমিক তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা। লাল টুকটুকে বেনারসিতে সুদীপ্তার রূপের ছটা নজর কেড়েছে সবার। অন্যদিকে, ধুতি-পাঞ্জাবি পরে ভিনটেজ গাড়ি চেপে বিয়ে করতে এসেছিলেন সৌম্য।
সব মিলিয়ে জমজমাট ছিল সুদীপ্তা ও সৌম্যর বিয়ের আসর।

সুদীপ্তার বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্যও। শুধু তাই নয়, সুদীপ্তার বিয়েতে এসেছিলেন মদন মিত্র ও তৃণমূল বিধায়ক তাপস রায়।


গত বছর ডিসেম্বরেই সৌম্যর সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন সুদীপ্তা। আর সোমবার বহু দিনের প্রেম পেল নতুন আকার। অভিনয় সামলে এবার সুদীপ্তা একেবারে তৈরি নতুন সংসার সাজিয়ে তুলতে।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...