Thursday, 18 May 2023

এগরা বাজি বিস্ফোরণ কাণ্ডের পাণ্ডা ভানুর মৃত্যু

এগরা বাজি কারখানা কাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ মারা গিয়েছে। খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগকে বৃহস্পতিবার ওড়িশার হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।

বিস্ফোরণের জেরে তার শরীরের ৭০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। কলাপাতা চাপা দিয়ে শুয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়।
ঘটনার পরেই দগ্ধ ভানু এগরা থেকে বাইক চালিয়ে প্রায় ২৫০ কিমি পেরিয়ে ওড়িশা যায়। কটকে পৌঁছে ভুয়ো নামে কটকের রুদ্র হাসপাতালে ভর্তি হয়। চিকিত্‍সা চলাকালীন শুক্রবার ভোর রাতে ভানু মারা যায়। এর আগেও ভানু বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এবার বিস্ফোরণে নিজেই মারা গেল।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...