Saturday, 6 May 2023

nandigram24News : বৌদির সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক, স্ত্রী-সাত মাসের মেয়েকে খুন

 বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জের। মহিষাদলে স্ত্রী ও সাত মাসের শিশুকন্যাকে খুন (Murder) করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা।
অভিযুক্ত যুবক ও তাঁর বৌদিকে আটক করেছে পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে, পূর্ব মেদিনীপুর (Purba Medinipore) জেলার মহিষাদলের চক-গাজিপুরে।

স্থানীয় সূত্রে খবর, তমলুকের সোনম খাতুন (২৩)-এর সঙ্গে ২ বছর আগে বিয়ে হয় মহিষাদলের (Mahishadal) লক্ষা ১ নম্বর গ্রামপঞ্চায়েতের চকগাজীপুরের বাসিন্দা শেখ সলমনের। সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাঁদের। শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ফোন যায় সোনমের বাবা মইনুদ্দিন আলির কাছে। বলা হয়, কন্যা সন্তান সহ আত্মহত্যা করেছেন সোনম। সোনমের বাপের বাড়ির লোকজনের দাবি, সেখানে পৌছে তাঁরা দেখেন, মা-মেয়ের দেহ শোয়ানো রয়েছে খাটের ওপর।

সোনমের বাবার অভিযোগ, জামাইয়ের সঙ্গে তাঁর বউদির বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সে কথা সোমন জানতে পেরে যাওয়ায়, শুরু হয় অশান্তি। তার জেরেই এই জোড়া খুন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্ত সলমনকে মারধর করেন। পরে মহিষাদল থানার পুলিশ (Mahishadal Police Station) গিয়ে উদ্ধার করে নিয়ে আসে অভিযুক্তকে। পুলিশ ওই যুবক ও তাঁর বৌদিকে আটক করেছে। তবে মা ও মেয়ের এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই, জানা যাবে বলে জানিয়েছেন মহিষাদল থানার পুলিশ।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...