Monday, 15 May 2023

রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাড় ভগবানপুরে।

এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাড় ভগবানপুর বাস স্ট্যান্ড এলাকায় । জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম,নিতাই ঘড়া। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি ওই বাড় ভগবানপুর গ্রামে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে। খুন না অন্য কোন রহস্য লুকিয়ে আছে? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...