গত ১৭ এপ্রিল আচমকা দিল্লি হাজির হন বিজেপি বিধায়ক মুকুল রায়। পুত্র শুভ্রাংশু রায় অভিযোগ করেন তাঁর অজান্তে তাঁর বাবাকে অপহরণ করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। বাবার স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির কথা জানিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতেই এই ষড়যন্ত্র বলেও দাবি করেন শুভ্রাংশু। তাঁর আচমকা দিল্লি চলে যাওয়া নিয়ে একাধিক জল্পনা হয়। এদিকে মুকুলকে নিয়ে রাজ্যে তৃণমূল এবং বিজেপির কেউই নিজেদের ঘরের লোক হিসেবে মেনে নেন না। তবে, মঙ্গলবার শাহকে উত্তরীয় পরিয়ে দেওয়ায় জল্পনা আবারও বাড়ছে।
Tuesday, 9 May 2023
রাতে কলকাতায় শাহ, উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মুকুল
রাতে কলকাতায় পা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একদিনের সফরে এসেছেন শাহ। এদিন মধ্যরাত ১টার পর বিমানে কলকাতায় অবতরণ করেন তিনি। হাসি মুখে শাহের গলায় উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় বিজেপির বিধায়ক মুকুল রায়কে । তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা।
Subscribe to:
Post Comments (Atom)
শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
বঙ্গপোসাগরে (Bay of Bengal) বুকে যে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের(Cyclone) জন্ম হতে চলেছে সেটা ইতিমধ্যেই অনেকে জেনে গিয়েছেন। এমনকি সেই ঝড়ের নাম...
No comments:
Post a Comment