Friday, 2 June 2023

বড়সড় দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস, মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্যুত বেশ কয়েকটি বগি

 ওড়িশার (Orissa) বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্য়ুত আপ করমণ্ডল এক্সপ্রেসের (Karmandal Express) একাধিক বগি। শোনা যাচ্ছে, প্যান্ট্রি কার ও স্লিপার কামরা লাইনচ্যুত (Derailed)হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর।
তবে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে নামায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে। দুর্ঘটনা নিয়ে এখনও রেলের তরফে বিশেষ কিছু জানানো হয়নি। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ছেড়েছিল শালিমার স্টেশন থেকে। বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা (Collision) খায় এক্সপ্রেস ট্রেনটি। পরবর্তী সময়ে জানা গিয়েছে, মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। 

No comments:

Post a Comment

শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম

ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...