Sunday, 30 April 2023
অভিষেকের বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রায় 'বাদ' নন্দীগ্রাম ও হলদিয়ার নেতৃত্ব!
পূর্ব মেদিনীপুরে নতুন ৬টি থানা গড়ছে রাজ্য পুলিশ, কারা পাচ্ছে নতুন পুলিশ স্টেশন
দেশের ৬৩ শতাংশ মানুষ শোনেনই না 'মন কি বাত', অস্বস্তিতে বিজেপি
১২ দিনের জেল, বাবার সঙ্গে দেখা হবে কি মেয়ের?
Saturday, 29 April 2023
এবার নন্দীগ্রাম! প্রধানমন্ত্রীকে নিয়ে বিরাট খবর..
রাজ্যে হজযাত্রা শুরু ২১ মে, যাত্রীদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে নবান্ন।
MRI করাতে গিয়ে কলকাতার হাসপাতালে তরুণীর মৃত্যু, চিকিৎসক বলছেন, ‘মেডিক্যাল মিস্ট্রি’
নিমতৌড়িতে মাদকদ্রব্য সহ দুইজনকে গ্রেফতার করলো তমলুক থানার পুলিশ।
Friday, 28 April 2023
ভোট-পরবর্তী হিংসা মামলায় জামিন পেলেন নন্দীগ্রামের ৯ তৃণমূল কর্মী
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের।
Thursday, 27 April 2023
উত্তরবঙ্গ বন্ধ বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধের অভিযোগ, বন্ধ সফলে মরিয়া বিজেপি।
সমাজসেবার কাজের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত হলো #Drঅজয় মন্ডলের।
‘রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কাজ করছেন’, রাজ্যপালকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার এজলাসে এলেন না...
জেলে মুখোমুখি হতে চলেছে বাবা-মেয়ে।
১১টি নতুন নার্সিং কলেজ পাচ্ছে বাংলা, কোথায় কোথায় জানেন?
Wednesday, 26 April 2023
ঠান্ডা মাথায় অপারেশন! চিনে নিন মালদার স্কুলের বন্দুকবাজের উপর ঝাঁপিয়ে পড়া 'হিরো'কে...
এই রকম ঘটনা যে বাংলাতেও ঘটবে তা কেউ ভেবে উঠতেই পারেন না! ভেবে উঠতে না পারলেও সেই রকমই একটি ঘটনা ঘটে গেল বুধবার দুপুর বেলা। মালদার একটি স্কুলে (Malda School) বন্দুক এবং পেট্রোল বোমা হাতে হঠাত্ ক্লাসরুমে ঢুকে পড়েন এক ব্যক্তি।
Tuesday, 25 April 2023
আজই লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা প্রকল্পের টাকা ঢুকবে, নবান্ন থেকে পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
মমতাকে নিয়ে কোনো মন্তব্য করবো না ! বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
কলকাতা হাইকোর্টে এজলাসে বসে হালকা মেজাজে এক বার বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও খারাপ কথা বলতে চান না। আবারও এজলাসে বসে একই কথা জানালেন বিচারপতি। সাধারণ মানুষের প্রশ্নের জবাবে তিনি বললেন, ''মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি কোনও মন্তব্য করব না।''
Nandigram24news
মঙ্গলবার এজলাসে বসেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কয়েক জন সাধারণ মানুষ এগিয়ে এসে কথা বলেন তাঁর সঙ্গে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়: দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে রয়েছেন। অনেকের মুখ শুকনো হয়ে গিয়েছে। কী হয়েছে ?
এক ব্যক্তি হাতজোড় করে: শুনলাম। আপনি চলে যাচ্ছেন।
বিচারপতি: আমি চলে যাচ্ছি? আমি কোথাও যাচ্ছি না! তবে হ্যাঁ, এক দিন তো সবাইকে চলে যেতেই হবে। এই সব বাদ দিন।
ওই ব্যক্তি: যা শুনছি, তা থেকেই বলছি। যোগ্যরা যোগ্য স্থান পান না
ইস্তফা দিচ্ছি না: বিচারপতি গঙ্গোপাধ্যায়! বললেন, সাক্ষাত্কার দিয়েছি যখন, উত্তর আমাকে দিতেই হবে। 'মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, কেন খারাপ বলব?' বললেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়
বিচারপতি: এই সব কথা ছাড়ুন। মামলার বিষয়ে কথা বলুন। তা ছাড়া আমি তো এত দিন ছিলাম না। আমার পরে অন্য কেউ আসবেন।
ওই মহিলা: সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী কী ভাবে এই সব বেআইনি নিয়োগ নিয়ে কথা বলছেন? যোগ্যরা কি বঞ্চিত হয়েই থাকবে?
বিচারপতি: রাজনৈতিক কথা বলবেন না। মুখ্যমন্ত্রী নিয়ে আমি কোনও মন্তব্য করব না।
Nandigram 24 News আমাদের চ্যানেল ফলো করুন।
গোপন ব্যালটে পছন্দের বার্তায় পঞ্চায়েত ভোটে নয়া কৌশল নিয়ে জল্পনা
প্রথম দিনেই জনসংযোগ যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করে দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই যে মূল উদ্দেশ্য তাঁর এই সফরের সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
কোচবিহারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ব্যালট পেপার দেখিয়ে বলেছেন, আপনিই বেছে নেবেন প্রার্থী।
#nandigram24news
আগে থেকেই জল্পনা চলছিল পঞ্চায়েত ভোটের আগে বড় কোনও পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। দিদির দূত, দিদির রক্ষা কবচের পর এবার গোপন ব্যালট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহারের সভা থেকে বলেছেন, 'এই ব্যালট পেপার সকলকে দেওয়া হবে। সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর নাম জানানো যাবে। এটি গোপান ব্যালট। আপনার নাম বা কিছু থাকবে না। এটি পূরণ করে ব্যালট বক্সে ফেলে দিন। তারপর মানুষ যাঁকে মান্যতা দেবে, তৃণমূল তাঁকেই প্রার্থী করে জেতাবে। বাংলায় ৩৩৪৩টি পঞ্চায়েত রয়েছে। সব জায়গায় আমি যাব। মানুষের পঞ্চায়েত গড়ে ছাড়ব।'
যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না তঁদের জন্য টোল ফ্রি নম্বরও দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, যাঁরা ব্যালট বক্সে ভোট দিতে পারবেন না, তাঁদের জন্য ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম ও আসন নম্বর উল্লেখ করে পছন্দের প্রার্থীর নাম জানান। একশোটি ভোটের মধ্যে ৫১ জন মানুষ যে প্রার্থীকে চাইবেন তাঁকেই শাসক দল সেই এলাকার প্রার্থী করবে।
সেই সঙ্গে তিনি বলেছেন, 'মানুষ যাঁকে নিজের এলাকার প্রার্থী বলে চাইবেন দল সর্বশক্তি দিয়ে তাঁকে জিতিয়ে আনবে। মানুষই ঠিক করবে মানুষের প্রার্থী কে।' তিনি আরও বলেছেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের মে মাস পর্যন্ত ক্ষমতায় রয়েছে। তার আগেই আমরা রাস্তায় নেমে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। কারণ একজন বিধায়ক বা সাংসদ উন্নয়ন করতে চাইলেও পঞ্চায়েতে সঠিক প্রতিনিধি না থাকলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়।'
এদিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, মোদীজির ৫৬ ইঞ্চির ছাতি নয়, বালাকোটের নামে নয়, আপনার বাড়ির শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাকে ভোট দিতে হবে। গ্রামে যাতে রাস্তা হয় এবং একশো দিনের কাজের টাকার দাবি যাতে দিল্লির বুক থেকে আপনি ছিনিয়ে আনতে পারেন, সেই জন্য ভোট দিতে হবে। নিজের অধিকার বুঝে নিতে, নিজের প্রার্থীকে বেছে নিতে ভোট দিন'
By Nandigram 24 News
source: oneindia.com
রাজভবন আটকে রাখছে বিল! সুপ্রিম কোর্ট ধাক্কা দিতেই স্পিকার বললেন আর কত দিন..
বিধানসভায় পাশ হওয়া বিল (bills) রাজ্যপালেরা (governors) কতদিন সম্মতি (decision) না দিয়ে আটকে রাখতে পারেন তা নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে বিতর্ক চলছে বহুদিন। সেই তালিকায় প্রথম থেকেই আছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বর্তমান রাজ্যপাল আনন্দ বোস তাঁর পূর্বসূরি জগদীপ ধনকড়ের মতোই বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রেখেছেন।
ফলে সরকারি সিদ্ধান্ত কার্যকর করা যাচ্ছে না। বিরোধীরা যে পদক্ষেপকে রাজ্যপালদের 'বিল-রাজনীতি' বলে অভিহিত করছে। কারণ, বিজেপি শাসিত রাজ্যে বিধানসভায় বিল পাশ হওয়ার পরদিনই রাজ্যপালদের সম্মতি দেওয়ার একাধিক দৃষ্টান্ত বেশ কয়েকটি রাজ্যে রয়েছে।এই প্রেক্ষাপটে সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, রাজ্যপালের এই ব্যাপারে নিজেদের ইচ্ছানুসারে চলতে পারেন না। তাদের যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত জানাতে হবে।মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে 'দ্য ওয়াল'-কে বলেছেন, 'আমি মনে করি সংবিধান রক্ষার লক্ষ্যে শীর্ষ আদালতের উচিত হবে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেওয়া।' তাঁর মতে, তেলঙ্গনার রাজভবনের উদ্দেশে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ জানিয়েছে তা সব রাজ্যপালের উদ্দেশেই বার্তা। সুতরাং বাংলার রাজভবনে আটকে থাকা বিলগুলিও এবার ছাড়া উচিত রাজ্যপালের।
এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে।বিমান বলেন, 'রাজ্যপালরা দিনের পর দিন বিল ফেলে রাখতে পারেন না। সংবিধানে নির্দিষ্ট কোনও সময়ের উল্লেখ নেই ঠিকই। কিন্তু তাই বলে রাজভবনে দীর্ঘদিন ধরে কোনও বিল কারণ ছাড়া ফেলে রাখা অসাংবিধানিক, অনৈতিক। এতে সরকারের কাজে বিলম্ব ঘটে।'স্পিকার বলেন, 'আমি আগেও বলেছি, আমার ব্যক্তিগত মতামত রাজভবনে কোনও বিল পাঠানোর পর সেই বিল যদি দিনের পর দিন কোনও কারণ ছাড়া ফেলে রাখেন, তাহলে ৬ মাস পর সেই বিল পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে, এই মর্মে আইন ও সংবিধানিক বিধি চালু করা হোক।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজনের বিরুদ্ধে দায়ের হওয়া রাজ্য সরকারের মামলায় বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতির বিষয়টি স্পষ্ট করে দিয়েছে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদটির ব্যাখ্যা দিয়ে। তেলেঙ্গানার রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ, তিনি প্রায় দশটি বিল আটকে রেখেছেন।সেই মামলায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদটির ব্যাখ্যা করে বলেন, সেখানে বলা আছে রাজ্যপালরা বিল হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব সেটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
বিচারপতিরা বলেন, ওই অনুচ্ছেদে উল্লেখিত 'অ্যাজ সুন অ্যাজ পসিবল' তথা যত শীঘ্র সম্ভব কথাটি রাজ্যপালদের সর্বদা বিবেচনায় রাখতে হবে।মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বলেন, 'সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে আমি খুশি। তবে এটা আরও আগে হলে আরও ভাল হত। সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়েছে, এতে সত্যিই আমরা খুশি।'
Monday, 24 April 2023
নিরপেক্ষ খবর
নন্দীগ্রাম এলাকায় এই প্রথম সংবাদ জগতে এক অন্য মাত্রা নিয়ে এসেছে নিরপেক্ষ খবর পরিবেশন করতে এক নতুন চ্যানেল... 👉
Nandigram 24 News
Youtube Link 👇https://youtube.com/@Nandigram24news
আপনার এলাকার যে কোনো খবর ভিডিও তুলে পাঠিয়ে দিন বা ফোন করুন ফেসবুক পেজে মোবাইল নং দেওয়া আছে, আমরা খবর সম্প্রচার করবো।
অবশ্যই page ফলো করবেন।
#nandigram24news
শুভেন্দুর কেন্দ্রে অভিষেকের 'সেবাশ্রয়'! কেন নন্দীগ্রাম
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
ডায়মন্ড হারবারের বাইরে এতদিন 'সেবাশ্রয়' প্রকল্প নিয়ে কোনও পদক্ষেপ করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সীমারেখা ভাঙা...
-
নন্দীগ্রাম : তমলুক কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের নির্বাচন। যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহৎ কৃষি সমবায় ব্যাঙ্ক বলা চলে। জেলা জুড়ে এই নির্...
